ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৯:২৫:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি চলছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৩:৫১ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি চলছে। আজ সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ ধর্মঘট ডেকেছে।

রোববার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে সব পরীক্ষা ও ক্লাস বর্জন করা হবে।

সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে ক্লাস বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।

সকালে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষেভ মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যান্টিন, বিজনেস ফ্যাকাল্টি, জিয়া হল, সূর্যসেন হল হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে শেষ হয়।

এসময় তারা প্রজ্ঞাপনের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় আন্দোলনকারীরা। তবে কিছু বিভাগে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আন্দোলন চলছে বলে জানিয়েছেন আমাদের ্রপতিনিধি।

এদিকে আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মনে করেন, আন্দোলনের হুমকি সমীচীন নয়।

উল্লেখ্য, ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে রোববার বিকাল ৫টা পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।