শ্রীলংকায় বন্যায় ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৪:০৬ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার
শ্রীলংকার দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নারী ও শিশুসহ ৮ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানায়। দেশটির দক্ষিণের দুটি জেলা গালি ও কালুটারাতে রোববার এ বন্যা দেখা দেয়।
সংস্থার মুখপাত্র প্রদিপ কদিপিল্লি বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লোক বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। সোমবার সকাল পর্যন্ত বর্ষণ অব্যাহত ছিলো।
তবে কোন হতাহতের বা বাড়ি-ঘর বিধ্বস্তের খবর পাওয়া যায় নি। নি¤œ এলাকায় বসবাসরতদের পর্যবেক্ষণে রাখার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, আরো বর্ষণ হতে পারে বলে আবহাওয়া দপ্তর ধারণা করছে।
