ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ : ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ এএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুই ঘণ্টা ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে রেলের ঢাকা (কমলাপুর) স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকার। রাত ১১টার দিকে কমলাপুর থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।