ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাসসঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ মার্চ) রাতে ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ভেতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম।

প্রধনমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাই আসুন, জাতির পিতার আদর্শ ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।