ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:০৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাটিয়ার সাহসিকতায় বাঁচলো সকলে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৩৩ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

 

মা দিবসে ব্রাজিলের সাও পাওলো শহরে এক অনুষ্ঠানে অত্যন্ত সাহসিকতার সাথে এক বন্দুকধারীকে গুলি করে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন একজন সামরিক নারী। সাথে সাথে ভেস্তে দেন তাদের ডাকাতির পরিকল্পনাও। এই সাহসী সামরিক নায়িকার নাম কাটিয়া ডি সিলভা। পেশায় সে একজন সামরিক কর্মকতা।

ঘটনার সময় ডিউটিতে ছিলেন না তিনি। তবে তার কাছে অস্ত্র ছিল। সে সময় কাটিয়া তার সন্তানকে নিয়ে স্কুলের অনুষ্ঠানে ঢুকতে যাচ্ছিলেন। এমন সময় স্কুলের বাহিরে হঠাৎ করেই অস্ত্রহাতে তেড়ে আসেন এক ব্যক্তি। কালো পোশাকের ওই ব্যক্তি কাটিয়া ও তার সন্তানের দিকে অস্ত্র তাক করেন। তাদের জিম্মি করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু অস্ত্রধারী ব্যক্তিকে সাহসিকতার সাথে ঘায়েল করেন কাটিয়া। কিছু বুঝে ওঠার আগেই বন্দুকধারীকে গুলি করেন তিনি। সাথে সাথে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে।

তার এ সাহসিকতায় বিপদমুক্ত হয় সেই অনুষ্ঠানে আসা অসংখ্য মা এবং তাদের সন্তানেরা। পুরো শহরেই কাটিয়া এখন রিয়েল লাইফ হিরোইন হিসেবে মানুষের মুখে মুখে প্রশংসার বন্যায় ভাসছেন।