ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪০:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৩ এপ্রিল ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছর স্বপ্নের পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু হলেও, ৪ এপ্রিল প্রথম বারের মতো ট্রেন চলবে পদ্মা সেতুতে। ফলে দ্বিতল এই সেতুর মাধ্যমে দেশের যোগাযোগ ক্ষেত্রে খুলবে আরও এক স্বপ্নের দুয়ার।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ১৭২ কিলোমিটার রেলপথ। এর মধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেল পথ নির্মাণের ৮০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ৪ এপ্রিল রেলওয়ের একটি ইনস্পেকশন কার পরীক্ষা মূলকভাবে ভাঙা থেকে পদ্মা সেতু পার হয়ে আসবে মাওয়া পর্যন্ত। আর চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে চালু হবে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেল যোগাযোগ।
 
রেলমন্ত্রী আরও বলেন , প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের মধ্য ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ পাবে নতুন মাত্রা।