‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’র যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশের যোগাযোগ অবকাঠামো খাতে যুক্ত হচ্ছে নতুন মাইলফলক। পদ্মা সেতুতে উঠতে ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে পরীক্ষামূলকভাবে ‘বিশেষ ট্রায়ল ট্রেন’ যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১ টা ২১ মিনিটে পরীক্ষামূলক ট্রেনের এ যাত্রা শুরু হয়।
অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। ২০২২ সালের ২৫ জুন পদ্মা নদীর ওপর সড়ক সেতুর উদ্বোধন হলেও অপেক্ষা ছিল রেলপথ চালুর।
পরীক্ষামূলক যাত্রায় যাত্রী হিসেবে আছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রমুখ।
