ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বোনকে পাচারের অভিযোগে ভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

সাতক্ষীরায় চাচাতো বোনকে (১৮) ভারতে পাচারের অভিযোগে চাচাতো ভাই হাবিবুর রহমান গাজীকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। 

 

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের মৃত কেয়াম উদ্দীনের ছেলে।



মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ জুন সকাল ৯টার দিকে আসামি হাবিবুর তার চাচাতো বোনকে তার শ্বশুর বাড়ি যশোর জেলার বাঁগআচড়া গ্রামে বেড়াতে নিয়ে যায়। হাবিবুর তার শ্বুশুর বাড়িতে তাকে তিন দিন রাখার পর ১১ জুন বাড়িতে নিয়ে আসার নামে পথে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য  মিশিয়ে খাওয়ায়। তারপর  ওই বোনকে ভারতে নিয়ে যায়। পরে তাকে ভারতের বিজয়নগর পতিতালয়ে বিক্রি করে সে বাড়ি ফিরে যাও।



ভারতে ৪ মাস থাকার পর বাংলাদেশি এক লোকের সহযোগিতায় ওই তরুণী দেশে ফিরে এসে নিজে বাদী হয়ে চাচাতো ভাই হাবিবুর রহমানের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে।



দীর্ঘ পর্যালোচনা শেষে আজ এ মামলায় ৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামি হাবিবুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন। তবে, এ রায়ের সময় আসামি হাবিবুর রহমান পলাতক ছিলো।



এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।