ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৯:৫০:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:৩৬ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

আজ শুক্রবার পিরোজপুরের স্বরূপকাঠিতে হৃদয় (৭) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ওই গ্রামের হায়দার আলীর সাত বছরের ছেলে হৃদয় সকালে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।