ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৯:৫৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাভারে শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:৫০ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

সাভারের ৯ বছরের মেয়েকে ধর্ষণ করা মামলায় একদিন পেরিয়ে গেলেও ধর্ষক ভ্যানচালক শামীমকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি সাভার মডেল থানা পুলিশ।

 

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির সাংবাদিকদের জানান, ধর্ষক শামিমকে আটক করার চেষ্টা চলছে। এর আগে বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়া ভ্যানচালক শামিম শিশুটিকে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক শামিম পালিয়ে যায়।

 

শিশুটি স্থানীয় জাদুরচর এলাকায় ব্র্যাক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। শিশুটির বাবা-মা পোশাক কারখানায় কাজ করে।