মা-মেয়ের একই স্বামী!
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:২৭ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার
এ যেন অবক্ষয়ের পর অবক্ষয়। মানুষ টাকার জন্য অনেক কিছুই করতে পারে। তাই বলে নিজের বউয়ের মাকে বিয়ে? এমনটাই হয়েছে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। মালদ্বীপ প্রবাসী শ্বশুরের পাঠানো অর্থ আত্মসাতের লোভে নূর ইসলাম নামে এক যুবক মেয়েকে বিয়ের ৬ মাস পর শাশুড়িকেও বিয়ে করেন।
বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মেম্বারের কাছে তাদের বিচারের জন্য দেয়া হয়। পরে সেখান থেকে নূর ইসলাম ও তার দ্বিতীয় বউ পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, এক বছর আগে চন্ডিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন গ্রামের জলিল মোল্যার বাড়িতে নূর ইসলাম রাজমিস্ত্রির কাজ করতে যান। কাজের ফাঁকে ওই বাড়ির মেয়ে জেনির (১৫) সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি। পরে তাকে বিয়ে করেন। বিয়ের চার মাস পর শ্বশুরের পাঠানো টাকার লোভে শাশুড়ি ঝর্না বেগমকেও (২৯) আদালতের মাধ্যমে (কোর্ট ম্যারেজ) বিয়ে করেন তিনি। ঘটনাটি জানাজানি হলে মা-মেয়ের সঙ্গে দ্বন্দ শুরু হয়। পরে দেখা যায় শাশুড়ি ঝর্না বেগম চার মাসের অন্ত:সত্বা।
