ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে। এ ছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ, সিংহসহ নানা রকমের মুখোশের দেখা মিলেছে।

এদিকে মঙ্গল শোভাযাত্রা ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা।

২০১৬ সালে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের মেলবন্ধনের মাধ্যমে কূপমণ্ডূকতা ও সংকীর্ণতার ঘৃণ্য অবয়বের ওপর সাংস্কৃতিক আঘাত হিসেবে দেখা হয়ে থাকে।