টেক্সাসে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার | আপডেট: ০২:০১ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার এক কিশোর একটি শটগান ও রিভলবার নিয়ে তার সহপাঠিদের ওপর হামলা চালায়। এতে ১০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই শিক্ষার্থী। স্কুলটি হিউস্টন শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
হামলাকারীর নাম ডিমিত্রিওস পাগুরতিস। তার বয়স (১৭)। সে সান্তা ফে উচ্চ বিদ্যালয়ের ছাত্র। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেস সাংবাদিকদের বলেছেন, স্যান্টা ফি হাই স্কুলের এই ঘটনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগই শিক্ষার্থী। পুলিশের একজন কর্মকর্তাও এতে আহত হয়েছেন।
স্কুলে হামলার পর সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তার মৃত্যুদন্ড হতে পারে। আরেকজন শিক্ষার্থীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গভর্ণর গ্রেগ অ্যাবোট বলেন, এই হামলায় ১০ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। বন্দুকধারী যে শটগান ও রিভলবার দিয়ে হামলা চালিয়েছে সেটা তার বাবার।
প্রেসিডেন্ট ট্রাম্পও এই হামলাকে `অত্যন্ত ভয়ঙ্কর` বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদেরকে রক্ষায় তার প্রশাসন সর্বাত্মক কাজ করবে।
