ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৫:৫৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌন কেলেঙ্কারির অভিযোগে পদ ছাড়লেন ৩৪ যাজক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০০ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার | আপডেট: ০২:৫৪ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার

যৌন কেলেঙ্কারির অভিযোগে পদ ছাড়লেন চিলির ৩৪ যাজক। শুক্রবার তারা পোপ ফ্রান্সিসের কাছে পদত্যাগ পত্র জমা দেন। একসঙ্গে এতজনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ নজিরবিহীন এবং এবারই প্রথম। চিলিতে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ জনগণ।

 

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যৌন কেলেঙ্কারির ঘটনায় পোপ ফ্রান্সিস ওই যাজকদের কড়াভাবে সমালোচনা করেছেন। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এরপর ওই যাজকদের পদত্যাগ করার সিদ্ধান্ত জানান পোপ। তিন দিন ধরে আলোচনার পর শেষ পর্যন্ত বর্তমানে পদে থাকা ৩১ জন যাজক এবং প্রাক্তন আরও তিনজন যাজক পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। শুক্রবার তারা পোপ ফ্রান্সিসের কাছে পদত্যাগ পত্র জমা দেন। তবে তাদের পদত্যাগ পত্র পোপ গ্রহণ করছেন কিনা সে ব্যাপারে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।

 

এদিকে অভিযোগ উঠেছে যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশের পর তা ধামাচাপা দেওয়ার জন্য চিলির অভিযুক্ত যাজকরা উঠে পড়ে লেগেছিলেন। যৌন নির্যাতনের প্রমাণ লোপাটসহ অভিযোগ লঘু করতে চার্চের আইনজীবীদের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকেন অভিযুক্তরা।

 

পোপ ফ্রান্সিস অন্যায়ভাবে এ চাপ প্রয়োগের তীব্র নিন্দা করেন। শিশুদের রক্ষার বদলে উল্টো গুরুতর অবহেলা ও যৌন নিপীড়নের কারণে ওই যাজকদের কঠোর ভাষায় ভৎর্ষণা করেন পোপ ফ্রান্সিস। চিলির ওই ৩৪ জন যাজককে যৌন কেলেঙ্কারীতে অভিযুক্ত করেন তিনি। এছাড়া নিগৃহীতদের কাছে ক্ষমা চাওয়ার জন্যও ওই যাজকদের নির্দেশ দেন পোপ।

 

বিষয়টি নিয়ে পুরো চিলিতে তোলপাড় শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষেরা ধর্মযাজকদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে।