ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেয়াজপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার | আপডেট: ১০:১৮ পিএম, ২০ মে ২০১৮ রবিবার

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন থেকে লুৎফুর নাহার সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ।

 

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের বেলানগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত লুৎফুর নাহার সাথী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের বেলানগর গ্রামের ছুপি আহাম্মেদের বাড়ির আরমানের স্ত্রী।

 

নিহতের পরিবারের লোকজন থেকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাথীর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সাথীর সঙ্গে তার স্বামী আরমানের মধ্যে কলহ চলছিলো। এর জের ধরে শুক্রবার রাতে স্বামী আরমানের সঙ্গে সাথীর আবারও ঝগড়া হয়। সকালে পরিবারের লোকজন সাথীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ব্যাপারে থানায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।