ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৮:১০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২১ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ২১ মে ২০১৮ সোমবার

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলিউড ও বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

 

এ ক্যাম্পে ১০ মিনিট ছিলেন প্রিয়াঙ্কা। এ সময় তিনি রোহিঙ্গা শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন। তাদের অবস্থা সম্পর্কে খোজ-েখবর নেন।

 

প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন। অাজ সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।



সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান প্রিয়াঙ্কা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন বিখ্যাত এই অভিনেত্রী।



কক্সবাজার জেলা পুলিশ সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছেছেন। এখন তিনি সেখানকার পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন। সেখান থেকে বিকেল ৪টায় তিনি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।



এদিকে সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেন, বিশ্বের যত্ন প্রয়োজন। আমাদের যত্ন নিতে হবে।



কাল মঙ্গলবার সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা।



বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড অভিনেত্রী। গত বেশ কয়েক বছর ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন হলিউডজয়ী বলিউডের এই তারকা অভিনয়শিল্পী।