ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৮:১০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় আসছেন থাই রাজকুমারী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:২০ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

তিন দিনের সফরে ঢাকা আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। আগামী ২৮ মে সোমবার তিনি ঢাকা আসবেন।

 

জানা গেছে, এই সফরে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

 

এর আগে ২০১০ এবং ২০১১ সালেও রাজকুমারী মহাচক্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। সে সময় তিনি ঢাকার বাইরেও একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছিলেন।