ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৯:৫৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:১৯ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে প্রাণ হারালেন এক নারী। আজ মঙ্গলবার সকালে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নারীর নাম আদুরী বেগম (২৫)। তিনি মালতীনগর গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

 

জানা গেছে, আদুরী বেগম বাড়ির পাশে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। বজ্রপাতে তার মুখ, হাতসহ শরীরের সামনের অংশ ঝলসে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত গৃহবধূর আত্মীয় আবদুস সোবাহান বলেন, ঘটনার সময় আকাশে তেমন মেঘ ছিল না। আদুরী বেগমের বাবার বাড়ি একই গ্রামে। ওখানেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।