সমরেশ মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৪ এএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত সমরেশ মজুমদারের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল সোমবার (৮ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাংলা ভাষার প্রখ্যাত এই কথাসাহিত্যিক। কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই লেখক পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।
