বাদ জোহর বনানী গোরস্থানে সমাহিত করা হবে তাজিনকে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার
অভিনয় শিল্পী তাজিন আহমেদের জানাজা আজ বুধবার জোহরের নামাযের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাজধানীর বনানী গোরস্থানে সমাহিত করা হবে।
অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সম্পাদক ও অভিনেতা রওনক হাসান উইমেননিউজকে এ তথ্য জানান। তিনি জানান, জানাজার পর তাজিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন তার বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ীরা।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার সকালের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে, তাকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নেয়া হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
