ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফারুকের মৃত্যুতে স্পিকারের শোক

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নন্দিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় স্পিকার তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার আনুমানিক সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আকবর হোসেন পাঠান (ফারুক) এমপি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।


উল্লেখ্য, আকবর হোসেন পাঠান এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকাই সিনেমার জননন্দিত চিত্রনায়ক সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ দিয়ে চলচ্চিত্র জগতে আসেন। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অভিনয় করেন বহু দর্শক প্রিয় চলচ্চিত্র। ‘মিয়াভাই’ চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়াভাই’ হিসেবে খ্যাতি পান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।