প্রধানমন্ত্রীর সঙ্গে দ.কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি জ্যাং কেউন। মঙ্গলবার (১৬ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে ২০২০ সালের ৬ জুলাই বাংলাদেশে আসেন লি জ্যাং কেউন। তিনি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ১৮তম রাষ্ট্রদূত।
লি জ্যাং কিউনের আগে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দফতরগুলোতে দক্ষিণ কোরিয়ার উপস্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
