ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:২৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উইমেননিউজে নির্বাহী সম্পাদক পদে যোগ দিলেন মাসুম মিজান

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৪ শনিবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৪ শনিবার

nস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : সাংবাদিক মাসুম মিজান দেশের প্রথম নারীবিষয়ক অনলাইন পত্রিকা উইমেননিউজ২৪.কম’এ নির্বাহী সম্পাদক পদে যোগদান করেছেন। আজ শনিবার সন্ধ্যায় তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেন পত্রিকার সম্পাদক আইরীন নিয়াজী মান্না। এসময় পত্রিকার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদক আশা ব্যক্ত করেন, মাসুম মিজানের যোগদানের মাধ্যমে উইমেননিউজের ভবিষ্যৎ চলার পথ আরো সুগম হবে। পত্রিকার সার্বিক উন্নয়নে নতুন নির্বাহী সম্পাদক বিশেষ অবদান রাখতে পারবেন। মাসুম মিজান বলেন, উইমেননিউজের সঙ্গে একাত্ব হয়ে কাজ করতে আমি বিপুলভাবে আগ্রহী। এখন থেকে এই পরিবারের একজন সদস্য হয়ে আমি কাজ করবো এটি ভীষণ আনন্দের। দেশের নারী সমাজের উন্নয়নে উইমেননিউজ যে কাজ করছে তার সঙ্গে একাত্ব হতে পেরে আমি আনন্দিত। সাংবাদিক মাসুম মিজান গত প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি এর আগে দৈনিক সমকাল, মানবজমিনসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কর্মরত ছিলেন। ১৩.১২.২০১৪