ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৫:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেই দুরন্ত বিপ্লবের মা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৮ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের মৃত্যু অবহেলাজনিত নয় হত্যাকাণ্ড বলে দাবি করেন মা রোকেয়া আক্তার খাতুন। শনিবার(২৭ মে) বিকেলে এমন দাবির পর একইদিন রাতে মৃত্যু হয়েছে ছেলের শোকে কাতর এই মায়ের।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুক স্টাট্যাসে এ তথ্য নিশ্চিত করেছেন দুরন্ত বিপ্লবের বোন শাশ্বতী বিপ্লব।

স্ট্যাটাসে তিনি জানান, “আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছেন একটু আগে। ছেলে হারানোর শোক আর সহ্য করতে পারেন নাই। ছেলের দেখা পাওয়ার জন্য অধৈর্য হয়ে উঠেছিলেন। এতো রাতে কাকে কাকে জানাবো? তাই এইখানেই জানালাম। একটা খুনি দেশ! বিশৃঙ্খল আইন-শৃঙ্খলা.... আমি ঘেন্না করি।”

সকালে আরেক স্ট্যাটাসে তিনি জানান, ‘আম্মার জানাজা আজ বাদ জোহর জাপান গার্ডের সিটির কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হবে’।

তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।