খালেদার বাসার সামনে আরো ছয়টি ট্রাক
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৫ রবিবার | আপডেট: ০৭:৪৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক অবস্থান করছে এখনো। গত রাতে নতুন করে আরো ছয়টি বালু ও ইটভর্তি ট্রাক রাখা হয়েছে।
বিএনপির অভিযোগ, ৫ জানিুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূতিতে বাধা দিতেই রবিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে বালু ও ইটপাথর ভর্তি ছয়টি ট্রাক রাখা হয়েছে। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেছেন, কিন্তু শত বাধা দিয়েও সরকার আমাদের দমাতে পারবে না। আমাদের আন্দোলন চলবেই।
গত বছর ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা দিতে একইভাবে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রাখা হয়েছিল।
০৫.০১.২০১৪
