ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভোলায় স্কুল ছাত্রীকে এসিড নিক্ষেপ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার | আপডেট: ০৪:১৪ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার

ভোলায় স্কুল ছাত্রী তাজিন আক্তার মালাকে এসিড নিক্ষেপের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মহব্বত হোসেন অপু (১৯)।

সে স্থানীয় মানিক হাওলাদের ছেলে ও ভোলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

আজ শনিবার ভোররাতে উপজেলার সদর দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অপু এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে।

আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন।

তিনি জানান, ডিজিটাল পদ্ধতি ও গভীর তদন্ত করেই পুলিশ মুল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গত ১৪ মে গভীর রাতে নিজ করে ঘুমন্ত অবস্থায় স্কুল ছাত্রীকে টার্গেট করে জানালা দিয়ে এসিড ছুড়ে মারে অপু। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৪(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। দীর্ঘ ১১ দিন পর পুলিশ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।