বান্দরবানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার
বান্দরবানে পাথরবোঝাই ট্রাকের চাপায় কৃষ্ণা রাণী দে (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের হিলভিউ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা রাণী শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী বাবুল কান্তিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে হিলভিউ হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন কৃষ্ণা রাণী। এ সময় উল্টো দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। বান্দরবান সদর থানা পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক গ্রেফতার করার আগেই পালিয়ে যায়।
