ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৫:৫৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ৬ মাসের অন্তঃসত্ত্বা ধর্ষণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৫:১২ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার

ভারতে দিন দিন ধর্ষণের পরিমান বেড়েই চলছে। রাস্তাঘাটে, গাড়িতে, বাসায় সব জায়গাতেই ধর্ষণ, এ যেন ভাইরাসের মত চারদিকে ছড়িয়ে পড়ছে। রেহাই পাচ্ছেনা কেউ। সর্বশেষ ভারতে ধর্ষণের শিকার হল ৬ মাসের অন্তঃসত্ত্বা তরুণী।

 

এবার ধর্ষণের ঘটনা ঘটল অটোরিকশায়। বাড়ি ফেরার পথে একা পেয়ে অন্তঃসত্ত্বা তরুণীকে তিন জন মিলে পরপর ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানার মানেসার এলাকায়। লোকলজ্জার ভয়ে প্রাথমিক ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল ওই পরিবার। ঘটনার ৪ দিন পর শেষ পর্যন্ত তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

 

জানা গেছে, ২৩ বছর বয়সী ওই তরুণীর বাড়ি বিহারে। স্বামী কর্মসূত্রে মানেসারে থাকেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২১ মে স্বামীর সাইকেলে চেপে তিনি গিয়েছিলেন মানেসার হাসপাতালে রুটিন চেকআপ করানোর জন্য। ফেরার পথে শারীরিক সমস্যা বোধ করায় স্বামী তাকে অটো ধরে বাড়ি ফেরার পরামর্শ দেন। মাদক মেশানো পানি খাইয়ে অটো ড্রাইভার প্রথমে ওই অন্তঃসত্ত্বাকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলে। এর পর তিন জন মিলে তাকে গণধর্ষণ করে। এই ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত এক জনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।