ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৪:২৪:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদযাত্রায় ১৩ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রি 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ৯ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদযাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি ১৩ জুন থেকে শুরু হবে। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের সরকারি ছুটি শুরু হবে এর আগের দিন থেকে। তাই ২৭ এবং ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।

শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি হবে। তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। কাউন্টার থেকেও বিক্রি করা হবে।

গাবতলী এলাকা থেকে চলা বাসের টিকিট আগাম দেওয়া হলেও মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। সায়েদাবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। দিনক্ষণ নির্ধারণ করে আগাম টিকিট বিক্রি করা হয় না।