ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২১:১৮:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০৮ এএম, ২৮ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৮:০৩ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

দেশে মাতৃমৃত্যু প্রতিরোধ করতে সচেতন হতে হবে সকলকে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকল্পে এগিয়ে আসতে হবে সবার। সব শ্রেণীর নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হবে, কোন বৈষ্যম রাখা যাবে না, মিথ্যা কুসংস্কারকে আস্তাঁকুড়ে ছুড়ে ফেলতে হবে। একটুখানি সচেতনতাই পারে হাজার হাজার প্রাণ রক্ষা করতে।

 

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ ডা: জেবুন্নেসা পারভীন পরামর্শ দিয়েছেন।

১ । মায়ের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রথম সন্তান প্রসবের পর তিন বছর বিরতি নিতে হবে।

২। গর্ভবতী মায়েদের ভারী জিনিস বহন করা যাবে না।

৩। নিয়মিত টীকা নেয়ার পাশাপাশি প্রসব পূর্ব বা প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করতে হবে।

৪। গর্ভবতী অবস্থায় জ্বর, মাথাব্যথা, খিচুনী হলে অবহেলা না করে রোগীকে দ্রুত ক্লিনিক ও হাসপাতালে নিতে হবে।

৫। গর্ভবতী অবস্থায় পা ফুলে গেলে, যোনিপথ দিয়ে রক্ত বের হলে ভাল বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে।

৬। গর্ভকালীন সময়ে চারবার রুটিনমাফিক মেডিকেল চেকআপ করাতে হবে।

৭। গর্ভকালীন সময়ে মাকে হাসিখুশি রাখা অত্যন্ত জরুরী।

৮। গর্ভবতী মাকে প্রেটিন জাতীয় খাবার খাওয়াতে হবে।