ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে বুধবার (২১ জুন) থেকে ট্রেনের আগামী ১ জুলাইয়ের ফিরতি টিকিট পাওয়া যাবে। ওই দিন যেসব ট্রেন চলাচল করবে সেগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাবে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।

তিনি বলেন, নিয়মানুযায়ী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। ২২ জুন ট্রেনের ফিরতি টিকিট বিক্রির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। তবে, ২১ জুন ট্রেনের ১ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে। ওইদিন যেসব ট্রেন চলবে সেগুলোর টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।