কাল ঢাকায় আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার
জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স।
দু’দিনের সফরে আগামীকাল রোববার বাংলাদেশে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ঢাকায় অবস্থানকালে ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন।
জাতিসংঘের মতে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলোতে তাদের সেবা দিচ্ছে তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
