নাশকতায় দগ্ধদের পাশে স্পিকার
প্রকাশিত : ০২:১৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,
ঢাকা : জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুর হরতাল-অবরোধসহ নানা নাশকতায় দগ্ধ ব্যক্তিদের পাশে কিছু সময় কাটান।
বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনকালে দগ্ধদের পাশে সময় কাটান এবং তাদের খোজ-খবর নেন।
এসময় তিনি আহতদের চিকিৎসার জন্য সহায়তা দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), হুইপ মাহবুব আরা বেগম গিনি, অনুমতি হিসাব সম্পর্কিত কমিটি’র সভাপতি আবদুল মতিন খসরু এবং হাজী মো. সেলিম।
ঢামেক বার্ণ ইউনিটে চিকিৎসারত ২১ জন রোগীর প্রত্যেককে জাতীয় সংসদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন শিরীন শারমিন চৌধুরী।
দেশের চলমান অস্থিরতা খুব শিঘ্রই স্বাভাবিক হবে বলে আশা করেন স্পিকার। এজন্য তিনি সকল রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করার আহ্বান জানান।
২২.০১.২০১৫
