ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৯:০৪:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গর্ভবতী নারীদের রোজা রাখা

ডা: সেরাজুম মনিরা লোনা

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার | আপডেট: ০২:০৩ এএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার

রমজান মাসে রোজা রাখা নিয়ে গর্ভবতী নারীরা চিহ্নিত হয়ে পড়েন। তবে চিন্তার কিছু নেই, গর্ভবতী নারীরাও রোজা রাখতে পারবেন। গর্ভবতী হলে রোজা রাখা যাবে কি না, তা নিয়ে অনেক সময় তারা নানা সংশয়ে ভোগেন। তাদের জন্য বলছি, গর্ভবতী নারীরাও রোজা রাখতে পারবেন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেডিকেল চেকআপ এবং চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক বলে জানিয়েছেন তারা। তবে রোজা রাখার আগে কিছু বিষয় অবশ্যই জানা জরুরি। আসুন জেনে নেই গর্ভবতী নারীরা রোজা রাখার কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন।

মেডিকেল চেকআপ
গর্ভবতী নারীদের রোজা থাকতে কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। রোজার আগে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করাতে ।

পুষ্টিকর খাদ্য গ্রহণ
গর্ভবতী মায়েরা যেহেতু সারা দিন কিছু খেতে পারবেন না, তাই সেহরিতে পুষ্টিকর খাদ্য বেশি খেতে হবে। খাবারে রাখতে হবে দুধের প্রাধান্য।

ডিম, মাছ, মাংস খাওয়া
রোজায় গর্ভবতী নারীরা ডিম, মাছ-মাংস পরিমাণমতো খেতে হবে। কারণ একজন সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা মায়ের পুষ্টির প্রয়োজন বেশি। এক্ষেত্রে তারা ডাক্তারের কাছ থেকে রোজার আগে ও পরের সময়ের খাদ্য তালিকা নিয়ে নিতে পারেন। এতে মা ও বাচ্চা দুজনই সুস্থ থাকবেন।


প্রচুর পানি খেতে হবে
রোজায় গর্ভবতী নারীরা ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করতে হবে। কারণ পানির অভাব হলে গর্ভবতী নারীর কোষ্টকাঠিন্য হতে পারে।


রোজার আগে চেকআপ
গর্ভবতী মায়ের রুটিন চেকআপ ছাড়াও রোজা শুরুর আগে তার চেকআপ করাতে হবে। কারণ মনে রাখতে হবে একজন অন্তঃসত্ত্বা নারী মানে মা ও শিশু দুজনই।

১০ ঘণ্টা ঘুম
রমজানেও সময় বের করে প্রতিদিন ১০ ঘণ্টা ঘুমাতে ও পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে গর্ভবতী মাকে।

নিয়ম মেনে ঔষধ সেবন করা
সারাদিন রোজা রাখার উপর গর্ভবতী মায়েদের ঔষধ খাওয়ার রুটিন পরিবর্তন করতে হয়। এ বিষয়ে ডাক্তারের কাছ থেকে ভালমত জেনে নিতে হবে। তবে ইফতারের পর বা সেহরিতে ভরপেট থাকা অবস্থায় ঔষধ সেবন করতে হবে।

রোজা রাখা অবস্থায় দুর্বল হলে
রোজা থাকা অবস্থায় বেশি দুর্বল বা অসুস্থ বোধ করলে সাথে সাথে ডাক্তারের শরনাপন্ন হতে হবে।

ডা: সেরাজুম মনিরা লোনা
এম.বি.বি.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)