ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাবেন না : রওশন

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫ শুক্রবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫ শুক্রবার

Rowshonস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা:জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ বিএনপির উদ্দেশে বলেছেন,জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাবেন না। হরতাল, অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবরোধ,হরতালে অগ্নিদগ্ধ মানুষকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে। অগ্নিদগ্ধেদের পাশে আধঘণ্টা থাকেন রওশন এরশাদ এবং দগ্ধদের খোজ-খবর নেন। হাসপাতালে রওশন এরশাদের সঙ্গে ছিলেন সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অবরোধের ১৮তম দিন আজ। ৪ জানুয়ারি থেকে আজ দুপুর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় সারা দেশে নিহত হয়েছেন ৩৩ জন। তাঁদের মধ্যে পেট্রলবোমা ও আগুনে পুড়ে মারা গেছেন ১৭ জন। অগ্নিদগ্ধ অনেক মানুষ চিকিত্সাধীন রয়েছেন। ৬৭২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে ও ভাঙচুর চালানো হয়েছে। ২৩.০১.২০১৫