ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৯:০৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তামাককে না বলায় নারীর করণীয়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০২ এএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৭ এএম, ১০ জুন ২০১৮ রবিবার

তামাক হচ্ছে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান কারণ। তামাকজনিত কারণে মৃত্যুর সংখ্যা ম্যালেরিয়া, যক্ষা, এইডসের সম্মিলিত মৃত্যুর চেয়েও বেশি। এজন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা তামাককে মহামারী হিসেবে চিহ্নিত করেছে। এ মহামারীতে জড়িয়ে যাচ্ছে পুরুষের সঙ্গে নারীরাও।



এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা: তৌহিদ আলম নারীদের তামাক সেবনে নিন্মলিখিত স্বাস্থ্যঝুঁকির কথা বলেন।


.. মুখগহ্বরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
.. ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
.. পেরিফেরাল ভাস্কুলার ডিসিজ হয়ে থাকে।
.. খাদ্যনালিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
.. পাকস্থলীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
.. যকৃতের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
.. মূত্রনালি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
.. জরায়ুর ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে।
..হৃদরোগের কারণ হিসেবে তামাক অন্যতম।



মোট কথা সব রোগের কেন্দ্রবিন্দু এই তামাক। সমস্যা অনেক বেশি হলেও সমাধান কিন্তু একটাই নারীদের কাছে। তামাকসেবন বিষপান,আর এ পান থেকে বিরত থাকুন।ৃ