ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সার্কভুক্ত দেশগুলোর পিএসসি প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫ শুক্রবার | আপডেট: ০৩:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫ শুক্রবার

hasina1স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্কভুক্ত দেশগুলোর সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে সেবা দেবে এমন মানসিকতার মানুষদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের মানুষের সেবা দেওয়ার মন-মানসিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে সার্কভুক্ত দেশগুলোর পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক সঙ্গে কাজ করতে পারলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা সহজ হবে। বৈঠকে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদসহ সার্কভুক্ত দেশগুলোর পিএসসির প্রধান উপস্থিত ছিলেন। ২৩.০১.২০১৫