ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৬:৫৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলা-থাই কৃষি সহযোগিতার আহবান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:১২ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৪ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে কৃষিখাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশের বিজ্ঞানীরা খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য লবণাক্ততা, বন্যা এবং ক্ষরাসহিষ্ণু প্রজাতির ধান উদ্ভাবন করেছে। দেশের কৃষি খাত ব্যাপক সাফল্য লাভ করেছে। 

 

থাই রাজকুমারী মাহা চক্রী সিরিনধম আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।


বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী এবং থাই রাজকুমারী মূলত, কৃষি খাত নিয়েই আলোচনা করেন এবং এই খাতে দ্ইু দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার বিয়য়েও বৈঠকে আলোচনা হয়।


থাই রাজকুমারী বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মসূচি বিশেষ করে একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচির করেন।

 

তিনি থাই রাজকুমারীকে বলেন, বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং ছাগল, গরু এবং ভেড়া থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মাংস উৎপাদন করছে।


প্রধানমন্ত্রী এ সময় আম চাষে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। কারণ থাইল্যান্ড বছর জুড়ে আম উৎপাদনে বিখ্যাত।


থাই রাজকুমারী প্রধানমন্ত্রীকে জানান, তার দেশ একটি প্রকল্পের আওতায় বাংলাদেশকে ‘ভেটিভার ঘাস’ দিচ্ছে। এই ঘাস আকারে লম্বা ও পুরু এবং যা মাটির ক্ষয়রোধ ও সুরক্ষায় কার্যকরী।


বাংলাদেশের মওসুমী ফল লিচু থাইল্যান্ডে খুব জনপ্রিয় এবং থাইল্যান্ড বাংলাদেশ থেকে লিচু আমদানি করছে বলে জানান থাই রাজকুমারী।


প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব নজিবুর রহমান, থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম এবং ঢাকায় থাই রাষ্ট্রদূত প্যানপিমন সুয়ান্নাপোংসে এ সময় উপস্থিত ছিলেন।