ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৫ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়া, ইতালি, মিশর, ভিয়েতনাম ও ইথিওপিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। আর ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে।

এ ছাড়া মো. নজরুল ইসলামকে ইথিওপিয়ায়, সামিনা নাজকে মিশরে, মো. লুৎফর রহমানকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।