ইংলাক রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য বহিস্কার
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫ শুক্রবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা :থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওত্রার ইংলাক রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য বহিস্কার হয়েছেন।
তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আজ (শুক্রবার) ভোট দেন পার্লামেন্ট সদস্যরা।
চাল ক্রয়ে ক্ষমতার অপব্যবহার করায় ইংলাকের বিচার হয়েছে এবং তাঁকে পরবর্তী পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে।
একই দিন ইংলাকের ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযোগও তোলা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
আইন প্রণয়ন কমিটি গত সেপ্টেম্বর মাস থেকে ইংলাকের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের প্রস্তাব নিয়ে তদন্ত শুরু করে।
এ দিকে ইংলাক এ অভিযোগ অস্বীকার করেন।
২৩.০১.২০১৫
