ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৬:৫৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মে-জুনে রোহিঙ্গা শিবিরে ২৫ হাজার শিশু জন্ম নেবে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:২৭ পিএম, ১ জুন ২০১৮ শুক্রবার

বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে কয়েক হাজার নারী গর্ভবতী রয়েছেন। এই নারীদের একটি বিরাট অংশ মিয়ানমারের সেনা সদস্যদের দ্বারা ধর্ষিত হয়েছিলেন। চলতি মে-জুন এই দুই মাসে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ২৫ হাজার শিশু জন্ম নেবে। জাতিসংঘের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য ,গত বছরের আগস্ট মাসে মিয়ানমারে সেনা-নিপীড়নের কারণে বাধ্য হয়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা-মুসলিম রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

পালিয়ে আসা ওই রোহিঙ্গারা বর্তমানে বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছেন। ধর্ষিতা ওইসব রোহিঙ্গা নারী ও তাদের শিশুরা যাতে বৈষম্যের শিকার না হয় সে বিষয়টি তত্বাবধায়ন করছে বিশ্বের বিভিন্ন দাতব্য সংস্থা।