ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন কাল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:২১ পিএম, ১ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ২ জুন ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

জানা গেছে, শনিবার ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিবেন। বেলা পৌনে ১১টায় তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন।

প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিবেন। বেলা ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।