ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্কেট থেকে শিশু অপহরণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৩১ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার

দিনাজপুরের ঘোড়াঘাটে আফিফা নামে একটি শিশুকে মার্কেট থেকে অপহরণ করা হয়েছে। তার বয়স  ২ বছর ৬ মাস।ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ হাটে সাজু গার্মেন্টসে শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ঘোড়াঘাট পৌর শ্যামপুর কলেজপাড়া গ্রামের আখিনুর রহমানের মেয়ে।

জানা গেছে, আফিফাকে নিয়ে মা নাহিদা আক্তার, নানি সাগরিকা বেগম ও মামি মারুফা রাণীগঞ্জ হাটে কেনাকাটা করতে যান। তারা বাজারে সাজু গার্মেন্টসে কাপড় দেখার সময় শিশুটি অপহরণ হয়ে যায়।

বাজারে অনেক খোঁজাখুঁজির পর ঘোড়াঘাট থানায় অবগত করা হলে তাৎক্ষণিক ওসি আমিরুল ইসলাম ও হাকিমপুর সার্কেলের এএসপি আকিউল ইসলাম ঘটনাস্থলে যান। সাজু গার্মেন্টেসে থাকা সিসি ক্যামেরাতে দেখেন এক অপরিচিত লাল ওড়না পরা নারী শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

আজ রোববার সকালে ওসি আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তবে শিশু আফিফাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে আফিফার বাড়িতে চলছে শোকের মাতম। মা নাহিদা আক্তার মেয়ের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন।