ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৪:০৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভূমধ্যসাগরে স্পিডবোট ডুবে ছয় শিশুসহ ৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার | আপডেট: ১২:২৩ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার

ভূমধ্যসাগরে শরণার্থীবাহী একটি স্পিডবোট ডুবে ছয় শিশুসহ নয় জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন।

 

রোববার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়া উপকূলে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

 

জানা গেছে, ডুবে যাওয়া স্পিডবোটটিতে ১৫ জন আরোহী ছিলেন। শরণার্থীরা সবাই ইউরোপে অভিবাসন প্রত্যাশী ছিলেন। এ পর্যন্ত তুরস্কের কোস্টগার্ড ও জেলেরা স্পিডবোটটির পাঁচ আরোহীকে উদ্ধার করেছে। পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ছয়টি শিশু, দুইজন পুরুষ ও একজন নারীর মৃতদেহ খুঁজে পায়। নিখোঁজ আরেকজনকে খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।