ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৭:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক:শেখ হাসিনা

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

prime-pmস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীর মত একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথম নারী মিলিটারি প্যারামেডিকস্ রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীতে নারী অফিসারের পাশাপাশি এবার যোগ হলো নারী সৈনিক। তিনি বলেন, সমাজের অর্ধেক জনসংখ্যাই নারী। নারীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছাড়া কোন ক্ষেত্রেই পূর্ণাঙ্গ সাফল্য অর্জন সম্ভব নয়। তাই সকল ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চত করা দরকার। কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮৭৯ জন নবীন নারী প্রশিক্ষণার্থী তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে শপথ নেন।

২৯.০১.২০১৫