৪৮ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি আফিফা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার | আপডেট: ১২:৩০ এএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার
পেরিয়ে গেছে ৪৮ ঘণ্টা। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি নুসরাত জাহান আফিফাকে। এতে হতাশ হয়ে পড়েছেন পরিবারের লোকজন।
দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম সোমবার জানান, শিশু আফিফাকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। তবে অপহরণকারীরা টালবাহানা করছে। শিশুটি পার্শ্ববর্তী উপজেলার মধ্যেই রয়েছে। ৪৮ ঘণ্টা পরেও শিশুটি উদ্ধার না হওয়ায় পরিবারের লোকজন অনেকটা হতাশ হয়ে পড়েছেন। শিশুর বাবা আখিনূর জানান, তাকে ফোন দিয়ে একটি নাম্বার দেয়া হয়। কিন্তু তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। নাম্বারটি পুলিশকে দেয়া হয়েছে।
এর আগে, শনিবার দুপুর ১টার দিকে আফিফাকে নিয়ে মা নাহিদা আক্তার, নানি সাগরিকা বেগম ও মামি মারুফা রাণীগঞ্জ হাটে কেনাকাটা করতে যান। তারা বাজারের সাজু গার্মেন্টসে কাপড় কেনার সময় তাকে অপহরণ করা হয়।
