আড়াইহাজারে সংঘর্ষে নারীসহ আহত ৮
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১৮ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার | আপডেট: ১২:৫২ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার
নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলায় আড়াইহাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের সুলপানদী গ্রামে এই ঘটনা ঘটে।
আহত নারীরা হলেন আছমা (২৮), রেহেনা (৩০)। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী দুজনেরই অবস্থা আশংকাজনক। যদিও রহস্যজনকভাবে থানায় এ বিষয়ে এখন পর্যন্ত মামলা দায়ের হয় নি।
