ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৮:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদার মামলার শুনানি মুলতবি

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

1_20587স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা:বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার শুনানি আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদালতে হাজির না হয়ে সময় আবেদন করেন খালেদা জিয়া। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর ঘটনা আইনজীবীরা আদালতকে জানালে বিচারক আবু আহমেদ জমাদার তার নিজের পক্ষে ও আদালত পরিবারের পক্ষে শোক প্রকাশ করেন। এরপর সার্বিক বিবেচনায় সময় আবেদন মঞ্জুর করা হয়। রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে দুর্নীতির মামলা দু'টির বিচার চলছে। ২৯.০১.২০১৫