সৌদিতে ড্রাইভিং লাইসেন্স পেলো ১০ নারী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০১ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:১৯ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার
সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত দেশটির ১০ জন নারী গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন।
সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) এ কথা জানিয়েছে। সিআইসির তথ্য অনুসারে, ১০ সৌদি নারী সোমবার গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। এর মাধ্যমে সৌদি আরবে নারীদের নতুন ইতিহাস রচিত হলো। পরবর্তী সপ্তাহে আরও দুই হাজার নারী এই তালিকায় যুক্ত হবেন বলে মনে করা হচ্ছে। এই লাইসেন্স গ্রহণের পর রেমা জাওয়াদ নামের এক নারী বলেন, গাড়ী চালাতে আমি ভীষণ পছন্দ করি। আজ আমার স্বপ্ন পূরণ হলো। আমি খুব খুশি ।
উল্লেখ্য, ২০১৭ সালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একটি রাজকীয় আদেশ জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এরই ধারাবাহিকতায় গতকাল ১০ সৌদি নারী এ লাইসেন্স পান। এর ফলে, আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা বৈধভাবে লাইসেন্স নিয়ে রাজপথে গাড়ি চালাতে পারবেন।
