৮ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০৯ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৫৪ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার
কক্সবাজারের রামুতে আট মাসের অন্তঃসত্ত্বাকে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রোজিনা আকতার (২৪) ওই এলাকার জাহাঙ্গীর আলম মিটুর স্ত্রী।
এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। অভিযুক্ত স্বামী জাহাঙ্গীরকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
সোমবার রামু উপজেলার জোরিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার বাগান নুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। রোজিনার ভাই মো. শাহজাহান জানান, মৃত্যুর সময় রোজিনা আকতার ৮ মাসের বেশি অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করতেন স্বামী জাহাঙ্গীর।
জানা গেছে, জাহাঙ্গীর আলম মিটু ইয়াবা-মদ ব্যবসায় জড়িত। তিনি নিয়মিত ইয়াবা সেবনও করেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে রামু থানা পুলিশের উপ-পরিদর্শক ছানা উল্লাহ জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
